• রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

টার্গেট নেতানিয়াহু: ‘জীবিত থাকলে তাকে খুঁজে বের করে হত্যা করা হবে’—বিস্ফোরক বার্তা ইরানের

অনলাইন ডেস্ক / ৪৩ Time View
Update : রবিবার, ১৫ মার্চ, ২০২৬

46

মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে উত্তেজনা যখন চরমে, তখন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সরাসরি হত্যার হুমকি দিল ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। তাদের নিজস্ব ওয়েবসাইট ‘সেপাহ নিউজ’-এ প্রকাশিত এক বিবৃতিতে নেতানিয়াহুকে ‘শিশু হত্যাকারী অপরাধী’ হিসেবে আখ্যা দিয়ে বলা হয়েছে, তিনি জীবিত থাকা পর্যন্ত তাকে খুঁজে বের করে হত্যার অভিযান চালিয়ে যাবে ইরান।

​ইরানের এই চরম হুমকির মধ্যেই ইসরায়েলের অভ্যন্তরে তৈরি হয়েছে নতুন রহস্য। রোববার (১৫ মার্চ) তেল আবিবে অনুষ্ঠিত এক অতি গুরুত্বপূর্ণ নিরাপত্তা ক্যাবিনেট ও মন্ত্রিসভার বৈঠকে অনুপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সাধারণত এ ধরনের উচ্চপর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী নিজেই সভাপতিত্ব করেন, কিন্তু কোনো আগাম ঘোষণা বা কারণ ছাড়াই তার এই অনুপস্থিতি ইসরায়েলি রাজনীতি ও জনমনে নানা জল্পনার জন্ম দিয়েছে।

​নেতানিয়াহুর বদলে ওই বৈঠকে সভাপতিত্ব করেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এখন পর্যন্ত এই অনুপস্থিতির বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। একদিকে ইরানের ‘যেকোনো মূল্যে’ হত্যার হুমকি, অন্যদিকে গুরুত্বপূর্ণ নিরাপত্তা বৈঠকে খোদ প্রধানমন্ত্রীর অনুপস্থিতি—এই দুইয়ে মিলে পুরো অঞ্চলে এক ধরনের রহস্যময় পরিস্থিতির সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা