• বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
৬৫ বছরের আইনি লড়াই শেষে পৈত্রিক জমি উদ্ধার, পেটানো হলো ঢাক-ঢোল রায়গঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ : আহত-৫ রাজশাহীতে আটককৃত হেরোইন বিক্রির অভিযোগ গোদাগাড়ী থানার এসআই জুয়েলের বিরুদ্ধে রাজশাহীতে বহুতল ভবনের নির্মাণ ত্রুটিতে হোটেলের ক্ষতি: পাওনা টাকা চাওয়ায় মালিককে প্রাণনাশের হুমকি কুড়িগ্রাম সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার ও সতর্ক অবস্থান গাইবান্ধায় শিশু কুলসুম হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মারা গেলে আমার লাশটা নড়াইলে নিও না, বাবাকে অভিমানী মাশরাফির অনুরোধ ‎পৌরসভায় নাগরিক সেবা ও উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুড়িগ্রামে রেকর্ড পরিমাণ অতিভারী বৃষ্টিপাত, বোরো ধান নিয়ে বিপাকে কৃষক শিবগঞ্জে পুরো কেন্দ্রে একমাত্র পরীক্ষার্থী, তবুও কড়া নিরাপত্তায় পরীক্ষা

বড় পর্দায় ফিরছে বাংলা সিনেমা: কক্সবাজার সৈকতে দুই দিনের চলচ্চিত্র উৎসব

অনলাইন ডেস্ক / ৭৩ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

75

পর্যটন নগরী কক্সবাজারে প্রথমবারের মতো পর্দা উঠছে চলচ্চিত্র উৎসবের। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কক্সবাজার ফিল্ম ক্লাব আয়োজন করেছে দুই দিনব্যাপী ‘১ম কক্সবাজার চলচ্চিত্র উৎসব-২০২৬’। আগামী ২৭ ও ২৮ মার্চ কক্সবাজারের লাবণী বিচ পয়েন্টে প্রতিদিন সন্ধ্যায় এই উৎসব অনুষ্ঠিত হবে। একটি প্রামাণ্যচিত্র এবং ছয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে সাজানো এই আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

​উৎসবের পর্দা উঠবে ২৭ মার্চ বিকেল ৫টায় একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শনের মধ্য দিয়ে। এরপর উদ্বোধনী দিনে প্রদর্শিত হবে বন্ধন বিশ্বাস পরিচালিত ‘ছায়াবৃক্ষ’, তানভির হাসান পরিচালিত ‘মধ্যবিত্ত’ এবং বড়ুয়া সুনন্দা কাঁকন পরিচালিত চলচ্চিত্র ‘ডট’। উৎসবের দ্বিতীয় ও সমাপনী দিন ২৮ মার্চ দর্শকরা বড় পর্দায় উপভোগ করতে পারবেন অপূর্ব রানা পরিচালিত ‘জলরঙ’, মোস্তাফিজুর রহমান বাবু পরিচালিত ‘ময়নার চর’ এবং সবুজ খান পরিচালিত ‘বেহুলা দরদী’।

​কক্সবাজার ফিল্ম ক্লাবের সভাপতি মোহাম্মদ সেলিম জানান, বর্তমানে মুঠোফোনের ক্ষুদ্র স্ক্রিনে সিনেমা দেখার প্রবণতা বাড়লেও বাংলা চলচ্চিত্রের ধ্রুপদী ও আধুনিক গল্পগুলোকে বড় পর্দায় ফিরিয়ে আনাই এই আয়োজনের মূল লক্ষ্য। দর্শকদের সিনেমার আসল স্বাদ দিতেই সৈকতের উন্মুক্ত পরিবেশে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

​এই উৎসবের মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে চ্যানেল এস। আয়োজনে সার্বিক সহযোগিতা দিচ্ছে কক্সবাজার জেলা প্রশাসক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর। সমুদ্র সৈকতের খোলা হাওয়ায় বড় পর্দায় সিনেমা দেখার এই ভিন্নধর্মী আয়োজন স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের মাঝে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা