• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

প্রস্তুতি চলছে স্বাধীনতা দিবসের: ২৩ মার্চ থেকে স্মৃতিসৌধে প্রবেশে নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক / ৬০ Time View
Update : শনিবার, ১৪ মার্চ, ২০২৬

72

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম শুরু হচ্ছে। এ লক্ষ্যে আগামী ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা তিন দিন স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশাধিকার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।

​শুক্রবার (১৩ মার্চ) সরকারের এক তথ্য বিবরণীতে এই বিধিনিষেধের কথা জানানো হয়। এতে বলা হয়েছে, স্বাধীনতা দিবসের রাষ্ট্রীয় অনুষ্ঠানের প্রস্তুতি, এলাকাটি পরিষ্কার-পরিচ্ছন্ন করা এবং সার্বিক সাজসজ্জার জন্য এই তিন দিন সাধারণ দর্শনার্থীরা স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করতে পারবেন না।

​তথ্য বিবরণীতে আরও উল্লেখ করা হয়, ২৬ মার্চ প্রত্যুষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি কূটনীতিকসহ আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ বন্ধ থাকবে। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর স্মৃতিসৌধ এলাকা সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

​জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা, ভাবগাম্ভীর্য ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার স্বার্থে এই সাময়িক অসুবিধার জন্য জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা