• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

কুড়িগ্রামে শিশু বিবাহ প্রতিরোধে আফাদ এর উদ্যোগে সচেতনতামুলক সভা অনুষ্ঠিত

কুড়িগ্রাম প্রতিনিধি / ৮৪ Time View
Update : বুধবার, ১১ মার্চ, ২০২৬

90

কুড়িগ্রামে শিশু বিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে সচেতনতামুলক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) বেসরকারি সংস্থা অ্যাসোসিয়েশন ফর অলটারনেটিভ ডেভেলপমেন্ট (আফাদ) এর উদ্যোগে সংস্থাটির নিজস্ব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় কার্তিক চন্দ্র সেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জয়ন্তী রাণী।
আরও বক্তব্য দেন, ফুলবাড়ী উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হারুন অর রশীদ, বেলগাছা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান খোরশেদ আলম এবং সোচ্চার প্রকল্পের ফোকাল রেশমা সুলতানা।

সভায় বক্তারা- শিশু বিবাহের ক্ষতিকর প্রভাব, সামাজিক, স্বাস্থ্যগত ও শিক্ষাগত নেতিবাচক দিক তুলে ধরেন। তারা বলেন, শিশু বিবাহ একটি গুরুতর সামাজিক সমস্যা। এটি প্রতিরোধে পরিবার, সমাজ, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি এবং প্রশাসনের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। কিশোর-কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, অভিভাবকদের সচেতন করা এবং স্থানীয় পর্যায়ে সামাজিক নজরদারি জোরদার করা গেলে শিশু বিবাহ অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ সময় অংশগ্রহণকারীরা শিশু বিবাহ প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সম্মিলিতভাবে শিশু বিবাহ বন্ধে শপথ গ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা