• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১০২ Time View
Update : রবিবার, ৮ মার্চ, ২০২৬

113

‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায় বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুপচাঁচিয়ায় উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ৮মার্চ রোববার দুপুরে উপজেলা প্রশাসন সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার শাহরুখ খানের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার(ভূমি) তৌহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি একেএম মনিরুল ইসলাম খান স্বপন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা জাফরিন রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা(অঃদাঃ) জান্নাতুল ফেরদৌস, দুপচাঁচিয়া মহিলা কলেজের উপাধ্যক্ষ মনোয়ারা বেগম, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন মল্লিক, দুপচাঁচিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, সাংবাদিক অরবিন্দ কুমার দাস, সফল নারী উদ্যোক্তা আসমাউল হুসনা দীনা, জান্নাতুল ফেরদৌসী প্রমুখ। সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। একইদিন উপজেলা পিএফজি ও ওয়েভ এর আয়োজনে এদিবসটি পালন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা