• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

দেশেই আছেন বুবলী: যুক্তরাষ্ট্রে যাওয়ার গুঞ্জন নিয়ে মুখ খুলল ঘনিষ্ঠ সূত্র

অনলাইন ডেস্ক / ৯৯ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

106

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী কি তবে দেশ ছেড়েছেন? গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু গণমাধ্যমে দাবি করা হচ্ছে, দ্বিতীয় সন্তানের জন্ম দিতে এরই মধ্যে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন এই অভিনেত্রী। তবে নির্ভরযোগ্য একটি সূত্র নিশ্চিত করেছে, এই খবরটি সঠিক নয়; বুবলী এখনো দেশেই অবস্থান করছেন।

​নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি ‘দৈনিক রূপালী বাংলাদেশ’-কে জানায়, “বুবলী এখনো ঢাকাতেই আছেন। তবে সবকিছু ঠিক থাকলে চলতি মাসেই তার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা রয়েছে।” জানা গেছে, আগামী সপ্তাহে একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানেও (ওপেনিং) অংশ নেওয়ার কথা রয়েছে তার। অর্থাৎ, দেশ ছাড়ার আগে বুবলী তার পেশাদার কিছু কাজ গুছিয়ে নিচ্ছেন।

​উল্লেখ্য, বুবলীর ব্যক্তিগত জীবন নিয়ে সব সময়ই ভক্তদের মাঝে ব্যাপক কৌতূহল থাকে। ২০১৮ সালের ২০ জুলাই চিত্রনায়ক শাকিব খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। ২০২০ সালে তাদের প্রথম সন্তান শেহজাদ খান বীরের জন্ম হয় যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে। তবে দীর্ঘ দুই বছর সেই খবর গোপন রাখার পর তা প্রকাশ্যে আনলে শোবিজ অঙ্গনে রীতিমতো তোলপাড় শুরু হয়েছিল।

​‘বসগিরি’ সিনেমার মাধ্যমে ঢালিউডে পা রাখা বুবলী ক্যারিয়ারে দুই ডজনেরও বেশি ছবিতে অভিনয় করেছেন। বর্তমানে তার আসন্ন প্রজেক্ট এবং ব্যক্তিগত জীবন—উভয় দিক নিয়েই আলোচনার তুঙ্গে রয়েছেন এই তারকা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা