• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

হরিপুর প্রেস ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ঠাকুরগাঁও প্রতিনিধি সুজন আহম্মেদ / ৮৬ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

91

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা-এ হরিপুর প্রেস ক্লাবের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) বিকেলে প্রেস ক্লাব কার্যালয়ে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিপুর প্রেস ক্লাবের সভাপতি আল মামুন চৌধুরী। উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইউসুফ আলী, সাধারণ সম্পাদক এম এ রশিদ, সাংগঠনিক সম্পাদক আবু সালেহসহ ক্লাবের সদস্য রাগীব হোসেন, সুজন, ওয়াশিম, নফিল, বরকত এবং অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরিপুরের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মংলা।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং এলাকার উন্নয়ন কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস সংযম, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। এ ধরনের আয়োজন পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা