• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দুপচাঁচিয়া আদর্শ ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১০৪ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

114

দুপচাঁচিয়ায় আদর্শ ক্লাবের উদ্যোগে ক্লাবের প্রয়াত সদস্যদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ৬মার্চ শুক্রবার দুপচাঁচিয়া ডিএস ফাজিল মাদ্রাসা মাঠে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ক্লাবের সভাপতি উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পল্লী উন্নয়ন একাডেমীর পরিচালক ড. আব্দুল মজিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হাদিম, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব শামসুদ্দিন আহমেদ, আলহাজ্ব মোবারক আলী, আলহাজ্ব সুরুজ আলী, ক্লাবের সদস্য ডাঃ রফিকুল ইসলাম, ডাঃ আতাউর রহমান মিঠু প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন নুরুন্নবী রতন, আশরাফুল ইসলাম, মোস্তাক আহম্মেদ, মোসাব্বীর সম্রাট, মাহবুবুর রহমান পলাশ, মুনছুর আলী, আব্দুল ওহাব মানিক, আব্দুল মজিদ তালুকদার, নূর মোহাম্মদ খান শাহীন, আয়েত আলী, আকরাম হোসেন, আবু সালেহ আল নেওয়াজ সন্টু, মিজানুর রহমান, শহীদুল ইসলাম, হারুনুর রশিদ দেওয়ান, সেকেন্দার আলী সুটকু, আব্দুর রহিম রাজু সহ ক্লাবের সকল সদস্যবৃন্দ। পরে ক্লাবের প্রয়াত সদস্য শহীদুল ইসলাম, শাহীন মাহমুদ, শাহীনুর রহমান, ওমর ফারুক ও রফিকুল ইসলামের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মডেল মসজিদের ইমাম মাওঃ জোবায়ের হোসেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা