• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

নকল রুখতে পরীক্ষা কেন্দ্রে ‘বডি সার্চ’ ও কঠোর নজরদারি

অনলাইন ডেস্ক / ১১২ Time View
Update : মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬

116

আসন্ন পরীক্ষাগুলোতে স্বচ্ছতা বজায় রাখতে এবং মেধাভিত্তিক জাতি গঠনে কড়া পদক্ষেপের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার (৩ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি জানান, পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থীদের যথাযথভাবে ‘বডি সার্চ’ নিশ্চিত করা হবে। নকল প্রতিরোধে শিক্ষকদের সক্রিয় ভূমিকা পালনের ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।

​শিক্ষামন্ত্রী স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে, বর্তমান শিক্ষা ব্যবস্থায় ‘অটোপাশ’-এর আর কোনো সুযোগ নেই। মেধা মূল্যায়নের প্রকৃত চিত্র ফুটিয়ে তুলতে পরীক্ষার সিস্টেমে পরিবর্তন আনা হবে এবং প্র্যাকটিক্যাল পরীক্ষায় ঢালাওভাবে গড় নম্বর দেওয়ার প্রচলিত প্রথা বন্ধ করে প্রকৃত যোগ্যতার ভিত্তিতে মূল্যায়ন করা হবে। এছাড়া পরীক্ষা চলাকালীন সামাজিক যোগাযোগমাধ্যম বা অনলাইন প্ল্যাটফর্মে প্রশ্ন সংক্রান্ত কোনো বিভ্রান্তিকর তথ্য বা কনটেন্ট আপলোড করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

​পরীক্ষা কেন্দ্রের শৃঙ্খলার বিষয়ে মন্ত্রী আরও কঠোর অবস্থান ব্যক্ত করেন। তিনি জানান, পরীক্ষা কেন্দ্রের টয়লেটেও যদি নকল পাওয়া যায়, তবে তার জন্য সরাসরি কেন্দ্র কর্তৃপক্ষকে দায়ী করা হবে। নকলের বিরুদ্ধে সামাজিক সচেতনতা তৈরি করতে দেশব্যাপী বিভিন্ন জেলায় ‘মোটিভেশনাল মিটিং’ বা উদ্বুদ্ধকরণ সভার আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা