• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক

আন্তর্জাতিক ডেস্ক / ১১২ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

123

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ফারস নিউজ এজেন্সি। এ ঘটনায় ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং সাত দিনের সরকারি ছুটিও ঘোষণা করা হয়েছে।
রোববার (১ মার্চ) প্রকাশিত প্রতিবেদনে ফারস জানায়, গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে দায়িত্ব পালনরত অবস্থায় নিজ কার্যালয়ে খামেনির ওপর হামলা চালানো হয়। ওই হামলায় তিনি নিহত হন বলে দাবি করা হয়েছে।
এর আগে শনিবার রাতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রথমে খামেনির নিহত হওয়ার কথা ঘোষণা করেন। পরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও একই দাবি করেন।
প্রাথমিকভাবে তেহরান সরকার খামেনির মৃত্যুর বিষয়টি স্বীকার না করলেও, রোববার বাংলাদেশ সময় সকালে আনুষ্ঠানিকভাবে তার নিহত হওয়ার তথ্য স্বীকার করে ইরান সরকার। ঘটনাটির জন্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে দায়ী করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ফারস আরও জানিয়েছে, ওই হামলায় খামেনির পরিবারের একাধিক সদস্য—মেয়ে, নাতি, পুত্রবধূ ও জামাই—নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
খামেনির মৃত্যুতে ইরানজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। সরকার দেশব্যাপী ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের পাশাপাশি জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছে এবং সরকারি পর্যায়ে সাত দিনের ছুটি ঘোষণা করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা