শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন আল রাহী
সোহেল রানা, শিবগঞ্জ(বগুড়া) প্রতিনিধি
/ ১১৩
Time View
Update :
রবিবার, ২২ ফেব্রুয়ারি, ২০২৬
Share
শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পেলেন আল রাহী
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার অধীন শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে মনোনীত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে উপজেলা ছাত্রদলের সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এবং ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল রাহীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে। বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান...
117
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার অধীন শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি বিপুল রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর শাহে আলম-এর ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে মনোনীত হওয়ায় দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তাকে উপজেলা ছাত্রদলের সভাপতি পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এবং ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি আল রাহীকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ যৌথভাবে এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বগুড়া জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সোহান ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।