• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

পিরোজপুরে ভাষাশহীদদের প্রতি গণপূর্ত প্রতিমন্ত্রীর শ্রদ্ধা

অনলাইন ডেস্ক / ৬৫ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬

70

২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে পিরোজপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর শহীদ মিনারে প্রথম পুষ্পস্তবক অর্পণ করেন।

এরপর পর্যায়ক্রমে পিরোজপর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী, জেলা প্রসাশক, পুলিশ সুপার, জেলা বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, প্রেস ক্লাব, এনসিপিসহ বেশকিছু রাজনৈতিক দল, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পুস্পমাল্য অর্পণ করে।

এ ছাড়াও জেলার বাকি ৬ উপজেলা ইন্দুরকানী, নাজিরপুর, ভান্ডারিয়া, কাউখালী, নেছারাবাদ ও মঠবাড়িয়ায় ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে সংশ্লিষ্ট শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সূচনা করে।

‎এদিকে জেলাজুড়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার দিনব্যাপী বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা