‘বাটোয়ারার নির্বাচন’ মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন: মাহফুজ আলম
অনলাইন ডেস্ক
/ ১৩৬
Time View
Update :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Share
‘বাটোয়ারার নির্বাচন’ মেনে নিয়ে বিরোধিতার নাটক বন্ধ করুন: মাহফুজ আলম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রাজনৈতিক দলগুলোর বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। মাহফুজ আলম বলেন, ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেয়া আর মেনে নেয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে।’ ছাত্রদের ভূমিকা নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, ‘দুঃখ লাগে ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!’ সাবেক এই উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করে বলেন, মিডিয়া ম্যানিপুলেশন এবং পিআর ক্যাম্পেইনের মাধ্যমে জনগণের ন্যায্য লড়াইকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। স্ট্যাটাসের...
142
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘বাটোয়ারার নির্বাচন’ আখ্যা দিয়ে কড়া সমালোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি রাজনৈতিক দলগুলোর বর্তমান ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন।
মাহফুজ আলম বলেন, ‘বাটোয়ারার নির্বাচন মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন। বাটোয়ারা করে দেয়া আর মেনে নেয়া বাটপাররা একদিকে, আর জনগণ অন্যদিকে।’ ছাত্রদের ভূমিকা নিয়ে আক্ষেপ প্রকাশ করে তিনি লেখেন, ‘দুঃখ লাগে ছাত্রদের জন্য। কত কম দামে তাদেরকে বিক্রি করে দিল!’
সাবেক এই উপদেষ্টা আশঙ্কা প্রকাশ করে বলেন, মিডিয়া ম্যানিপুলেশন এবং পিআর ক্যাম্পেইনের মাধ্যমে জনগণের ন্যায্য লড়াইকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে। স্ট্যাটাসের শেষে তিনি দেশের জনগণের সুরক্ষার জন্য দোয়া প্রার্থনা করেন।