দেশের নতুন সরকার গঠনের প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে। আজ বিএনপির সংসদীয় দলের বৈঠকে দলের চেয়ারম্যান তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়েছে। প্রাপ্ত তথ্যানুযায়ী, প্রধানমন্ত্রীসহ মোট ৫০ সদস্যের একটি শক্তিশালী মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে বিএনপি।
এবারের মন্ত্রিসভায় অভিজ্ঞ রাজনীতিবিদদের পাশাপাশি জোটের শরিক ও টেকনোক্র্যাট সদস্যদের গুরুত্ব দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন। জোট থেকে জায়গা পাচ্ছেন নুরুল হক নুর (পটুয়াখালী-৩), জোনায়েদ সাকি (ব্রাহ্মণবাড়ীয়া-৬) এবং আন্দালিব রহমান পার্থ (ভোলা-১)।
তালিকায় রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং আব্দুল মঈন খানের মতো হেভিওয়েট নেতারা। এছাড়া তরুণ ও দক্ষ নেতৃত্ব হিসেবে শহিদউদ্দিন চৌধুরী এ্যানি, ইশরাক হোসেন এবং সাঈদ আল নোমানও মন্ত্রিসভায় স্থান পেতে যাচ্ছেন বলে জানা গেছে।
বিএন্নপির মন্ত্রিসভায় ডাক পাওয়ার তালিকায় আছেন,
১. তারেক রহমান (প্রধানমন্ত্রী)
২. মির্জা ফখরুল ইসলাম আলমগীর
৩. সালাউদ্দিন আহমদ
৪. আমীর খসরু মাহমুদ চৌধুরী
৫. আব্দুল মঈন খান
৬. আরিফুল হক চৌধুরী
৭. আব্দুল আউয়াল মিন্টু
৮. আ ন ম এহছানুল হক মিলন
৯. শহিদউদ্দিন চৌধুরী এ্যানি
১০. জোনায়েদে সাকি
১১. নুরুল হক নুর
১২. শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ
১৩. হাজি আমিনুর রশীদ ইয়াছিন (টেকনোক্র্যাট প্রতিমন্ত্রী)
১৪. খন্দকার আব্দুল মুক্তাদীর
১৫. জহির উদ্দিন স্বপন
১৬. মীর শাহে আলম
১৭. মোঃ শরীফুল আলম
১৮. মির্জা আব্বাস
১৯. ডা. এ জেড এম জাহিদ হোসেন
২০. মোহাম্মদ আসাদুজ্জামান
২১. ফরহাদ হোসেন আজাদ
২২. আমিনুল হক (টেকনোক্র্যাট)
২৩. ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)
২৪. ইকবাল হাসান মাহমুদ
২৫. মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমদ
২৬. সুলতান সালাউদ্দিন টুকু
২৭. হাবিব উর রশিদ হাবিব
২৮. নিতায় রায় চৌধুরী
২৯. মিজানুর রহমান মিনু
৩০. ব্যারিস্টার কায়সার কামাল
৩১. শেখ রবিউল আলম
৩২. ফারজানা শারমিন পুতুল
৩৩. ব্যারিস্টার মীর হেলাল
৩৪. সাঈদ আল নোমান
৩৫. ইশরাক হোসেন
৩৬. শ্যামা ওবায়েদ
৩৭. আন্দালিব রহমান পার্থ
৩৮. আফরোজা খান রিতা
৩৯. জাকারিয়া তাহের (সুমন)
৪০. আসাদুল হাবিব দুলু
৪১. দীপেন দেওয়ান
৪২. অনিন্দ্য ইসলাম অমিত
৪৩. এম এ মুহিত
৪৪. শেখ ফরিদুল ইসলাম