নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত
অনলাইন ডেস্ক
/ ১৪৪
Time View
Update :
মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬
Share
নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত
নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আর প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়টি নতুন সরকার যেভাবে চাইবে সেভাবেই হবে। এদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গানি জানিয়েছেন, দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। পরে সংবিধান সংস্কার পরিষদ এবং বিকেলে শপথ নেবে মন্ত্রিসভা। চূড়ান্ত তালিকা পেলে মন্ত্রীদের ব্যাপারে প্রস্তুতি নেয়া হবে বলেও জানান তিনি। নতুন সরকারের শপথ ও দায়িত্বগ্রহণ প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, মন্ত্রি-প্রতিমন্ত্রীদের জন্য এরইমধ্যে বাসভবন প্রস্তুত করা হয়েছে। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এসব বাড়ি প্রস্তুত...
155
নতুন সরকারের মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের জন্য ৩৭টি বাড়ি প্রস্তুত করা হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। আর প্রধানমন্ত্রীর বাসভবনের বিষয়টি নতুন সরকার যেভাবে চাইবে সেভাবেই হবে।
এদিকে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গানি জানিয়েছেন, দুই দফায় সংসদ সদস্যদের শপথ হবে। পরে সংবিধান সংস্কার পরিষদ এবং বিকেলে শপথ নেবে মন্ত্রিসভা। চূড়ান্ত তালিকা পেলে মন্ত্রীদের ব্যাপারে প্রস্তুতি নেয়া হবে বলেও জানান তিনি।
নতুন সরকারের শপথ ও দায়িত্বগ্রহণ প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। তিনি জানান, মন্ত্রি-প্রতিমন্ত্রীদের জন্য এরইমধ্যে বাসভবন প্রস্তুত করা হয়েছে। মিন্টো রোড, হেয়ার রোড, ধানমন্ডি এবং গুলশান মিলিয়ে এসব বাড়ি প্রস্তুত রেখেছে অন্তর্বর্তি সরকার।
এদিকে, মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্ব পেয়ে নাসিমুল গনি বলেন, নতুন সরকারের শপথের প্রস্তুতি চলমান আছে। চূড়ান্ত তালিকা পাওয়ার পর মন্ত্রীদের জন্য গাড়ি নির্ধারণ ও সুরক্ষার ব্যবস্থা করা হবে।
এর আগে সোমবার সকালে স্বরাষ্ট্র সচিব থেকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নাসিমুল গনিকে নিয়োগ দিয়ে গেজেট প্রকাশ করে অন্তর্বর্তী সরকার।