• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন লুৎফুজ্জামান বাবর!

অনলাইন ডেস্ক / ১৪৮ Time View
Update : শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬

159

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নেত্রকোনা-৪ আসনে বেসরকারিভাবে বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন। এবার এই নেতা স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্ব পেতে যাচ্ছেন। এমন গুঞ্জন রাজনৈতিক অঙ্গনে।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশান কার্যালয়ের বিশ্বস্ত সূত্র বলছে, খুব শিগগিরই স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব লুৎফুজ্জামান বাবর পাবেন, এমন ঘোষণা আসবে।

গতকাল বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে কেন্দ্রভিত্তিক প্রাপ্ত ফলাফলে তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থীকে ১ লাখ ২১ হাজার ৪২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

প্রাপ্ত ফলাফল অনুযায়ী, লুৎফুজ্জামান বাবর পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৩৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আল হেলাল তালুকদার পেয়েছেন ৩৯ হাজার ৩০৯ ভোট।

এদিকে, আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজের পর সাংবাদিকদের সাথে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার বিষয়ে লুৎফুজ্জামান বাবর বলেন, ‘অতীতেও আমি কোনো কিছু চাইনি, এখনো আমি কিছু চাইব না। দল চাইলে মন্ত্রীত্বের দায়িত্ব দিতে পারে।’

দীর্ঘ সাড়ে ১৭ বছর কারাবন্দি থাকার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আপনারা জানেন, আমি বিনা অপরাধে সাড়ে ১৭ বছর জেল খেটেছি। ভাবিনি আবারও নির্বাচন করতে পারব। নির্বাচন করতে পেরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি। এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করেছেন, এখন আমার একটাই কাজ—এলাকার উন্নয়ন করা।’

নির্বাচনি প্রতিশ্রুতি পূরণের বিষয়ে বাবর বলেন, ‘নির্বাচনের আগে আমার নেতা জনগণের কাছে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তৌফিক দান করলে ইনশাআল্লাহ আমি সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা