• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

বগুড়া কলেজ ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে

স্টাফ রিপোর্টার সাজেদুর রহমান সোহান / ৭৪ Time View
Update : বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৬

78

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া–৬ আসনের আওতাধীন বগুড়া কলেজ ভোটকেন্দ্রে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ পরিবেশে ভোটগ্রহণ কার্যক্রম চলছে। সকাল থেকেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন।
কেন্দ্রে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং কর্মকর্তারা নিয়ম মেনে ভোটগ্রহণ পরিচালনা করছেন। ভোটারদের পরিচয় যাচাইসহ অন্যান্য কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করা হচ্ছে।
নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভোটাররা আশা প্রকাশ করেন, পুরো দিনজুড়ে এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকলে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা