• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

রাজবাড়ী জেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনে র‌্যাব-১০,ড্রোনে নজরদারী

উজ্জ্বল চক্রবত্তী রাজবাড়ীপ্রতিনিধী / ৮২ Time View
Update : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬

85

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ী জেলার দুইটি সংসদীয় আসনের ৩৫৬টি ভোটকেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছে র‌্যাব-১০। এরই অংশ হিসেবে বুধবার (১১ ফেব্রুয়ারী) দুপুরে জেলার সদর উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন র‌্যাবের সদস্যরা।
এসময় রাজবাড়ী পৌরসভার সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করেন র‌্যাব সদস্যরা।তারা কেন্দ্রের চারপাশের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি ড্রোন উড়িয়ে আশপাশের বিভিন্ন এলাকা পর্যবেক্ষণ করেন। ভোটকেন্দ্র পরিদর্শন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন র‌্যাব-১০ এর কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম। তিনি জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে রাজবাড়ীতে র‌্যাবের একটি অস্থায়ী ক্যাম্প স্থাপন করা হয়েছে। ওই ক্যাম্পে ৩০ জন র‌্যাব সদস্য দায়িত্ব পালন করছেন। তিনি আরও বলেন, র‌্যাব সদস্যরা রাজবাড়ী জেলায় রোবট প্যাট্রোলিং ও মোবাইল প্যাট্রোলিংয়ের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালাবেন। পাশাপাশি অত্যাধুনিক ড্রোনের মাধ্যমে প্রায় ১৪ কিলোমিটার এলাকা পর্যবেক্ষণের আওতায় রাখা হয়েছে।
কোম্পানি কমান্ডার মো. তারিকুল ইসলাম জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত রাজবাড়ীতে র‌্যাব সদস্যরা দায়িত্ব পালন করবেন।নির্বাচনের আগে ও পরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাব সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে ভোটাররা যাতে নিরাপদ ও নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে র‌্যাবসহ অন্যান্য বাহিনী সার্বক্ষণিক মাঠে থাকবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা