• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

হরিপুরে আমের মুকুলে ভরে উঠেছে বাগান, কৃষকদের মুখে হাসি

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি মো সুজন আহম্মেদ / ১০১ Time View
Update : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬

106

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় বসন্তের আগমনের সঙ্গে সঙ্গে আম গাছে মুকুল আসতে শুরু করেছে। উপজেলার বিভিন্ন গ্রাম ও বাগান এলাকায় এখন চোখে পড়ছে হলুদাভ আমের মুকুলে ভরা গাছ, যা প্রকৃতিতে এনে দিয়েছে এক অন্যরকম সৌন্দর্য।
স্থানীয় কৃষকরা জানান, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় গাছে গাছে ভালো মুকুল এসেছে। সময়মতো শীত পড়া ও কুয়াশা কম থাকায় মুকুলের অবস্থা বেশ ভালো। এতে করে চলতি মৌসুমে আমের ভালো ফলনের আশা করছেন তারা।
আম চাষিদের মতে, মুকুলের সময় ঝড়-বৃষ্টি ও পোকামাকড়ের আক্রমণ না হলে ফলন আরও ভালো হবে। ইতোমধ্যে অনেক কৃষক মুকুল রক্ষায় প্রয়োজনীয় পরিচর্যা ও স্প্রে কার্যক্রম শুরু করেছেন।
প্রকৃতিপ্রেমীরাও বলছেন, আমের মুকুল শুধু ফলনের বার্তা নয়, এটি গ্রামবাংলার সৌন্দর্যেরও বড় একটি অংশ। ভোরের শিশিরভেজা মুকুল আর মৌমাছির গুঞ্জনে মুখর হয়ে উঠেছে হরিপুরের বাগানগুলো।
সব মিলিয়ে আমের মুকুলে হরিপুরে এখন যেন বসন্তের প্রাণচাঞ্চল্য, আর কৃষকদের মনে নতুন আশার সঞ্চার।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা