• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে: তারেক রহমান

অনলাইন ডেস্ক / ১৪৯ Time View
Update : বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬

159

ক্ষমতায় গেলে ফরিদপুরকে বিভাগ করার দাবি পূরণ করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ফরিদপুরে নির্বাচনী জনসভায় এই ঘোষণা দেন তিনি।

তারেক রহমান বলেন, জনগণের স্বাধীনতা, কথা বলার অধিকারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। জনগণের পক্ষ থেকে তাদের একটি নাম দেয়া হয়েছে গুপ্ত। জনগণ তাদের গুপ্ত নামেই চেনে। এরা রূপের পরিবর্তন করে।

তিনি বলেন, যারা নারীদেরকে সম্মান করতে জানে না, তাদের কাছে ভালো কিছু আশা করা যায় না। ভোটার আইডি ও বিকাশ নাম্বার সংগ্রহ করে জনগণের সঙ্গে অনৈতিক আচরণ করছে একটি দল।

তারেক রহমান বলেন, আমরা প্রত্যেক এলাকায় বৈশিষ্ট্যপূর্ণ কলকারখানা করবো। যাতে তারা সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে। নারীদের পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে পারবো না। এজন্য নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেবো। তার মাধ্যমে নারীরা খেটে খাওয়া পরিবারগুলো কিছু সহায়তা পাবে।

তিনি আরও বলেন, বিএনপিকে ১২ তারিখ দেশের মানুষ ভোট দিলে কি কি করবো আমরা তা পরিকল্পনা করেছি। এই এলাকার একটি অন্যতম সমস্যা নদী ভাঙন। কৃষিপ্রধান এই এলাকায় আমরা নদী ভাঙনরোধ করতে পারলে এই এলাকার অন্যতম সেরা ফসল পাটকে বিদেশে রফতানি করে বৈদেশিক মুদ্রা পাবো।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রথমবারের মতো ফরিদপুর সফরে গেলেন তারেক রহমান। দলীয় প্রধানের আগমণকে কেন্দ্র করে পুরো ফরিদপুর জুড়ে উৎসবের আমেজ বিরাজ করে। সকাল থেকেই ব্যানার-ফেস্টুন হাতে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জনসভাস্থলে সমবেত হন হাজার হাজার নেতাকর্মী।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা