• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

অটোরিকশা ডাকাতির অভিযোগে যুবদল নেতা রাকিবুল হাসান মিষ্টার গ্রেফতার

শাহ মো মুশফিকুর রহমান / ২৮৭ Time View
Update : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬

297

 

অটোরিকশা ডাকাতির অভিযোগে বিএনপির সহযোগী সংগঠন যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তির নাম মো রাকিবুল হাসান মিষ্টার।তিনি ০৬ নং ধাপেরহাট ইউনিয়নের যুবদলের ২নং ওয়ার্ডের সহ-সভাপতি নেতা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি লালমাটির ঘাট এলাকার একটি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ভুক্তভোগীর করা মামলার তদন্তে রাকিবুল হাসান মেষ্টারের সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়। ঘটনার পর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের সময় তার কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত কিছু আলামত উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
গ্রেফতারকৃত মো রাকিবুল হাসান মেষ্টার কে আদালতে হাজির করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বলে জানা গেছে। মামলার তদন্ত চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা