• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

ধানের শীষে ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি — তারেক রহমান

সোহেল রানা,শিবগঞ্জ(বগুড়া)প্রতিনিধি / ১২৬ Time View
Update : শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬

135

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ধানের শীষ প্রতীকে যতবার জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও জনগণের উন্নয়নে কাজ করা হয়েছে। বিএনপি আবার ক্ষমতায় এলে বগুড়া ও শিবগঞ্জ এলাকার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।
শুক্রবার (৩০ জানুয়ারি) দুপুর ৩টায় বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে আয়োজিত বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন-বগুড়ার মাটি বিএনপির শক্ত ঘাঁটি।
পথসভায় আরও বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম।
তারেক রহমানকে এক নজর দেখার জন্য মহাস্থান থেকে রহবল-দোসীমানা পর্যন্ত বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে মোকামতলা এলাকা জনস্রোতে পরিণত হয়। দলীয় সূত্রে জানা গেছে, অন্তত ৫০ হাজার মানুষের উপস্থিতিতে পথসভা পরিণত হয় এক বিশাল জনসমুদ্রে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা