• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন শেরপুরে প্রোগ্রেসিভ স্কুল এ্যান্ড কলেজে ২০২৬ ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ধাপেরহাট হাজি মার্কেটে অগ্নিকাণ্ডে দোকান পুড়ে ছাই, ঘটনাস্থল পরিদর্শনে স্থানীয় সংসদ সদস্য দুই শতকের গ্রামীণ উৎসব আঙ্গারু মেলা শুরু গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসিরুল হক সাবু বহিষ্কার

উজ্জ্বল চক্রবর্তী / ৭২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি, ২০২৬

78

জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি—দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নাসিরুল হক সাবুকে দলের সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের শৃঙ্খলা রক্ষা ও সাংগঠনিক স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে রাজবাড়ী-২ আসনের সঙ্গে সংশ্লিষ্ট নাসিরুল হক সাবুর বিরুদ্ধে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
বহিষ্কারের ফলে তিনি বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সকল দায়িত্ব ও পদ থেকে অব্যাহতি পেলেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের বিষয়ে বিএনপি ‘জিরো টলারেন্স’ নীতিতে অটল রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, মঙ্গলবার (২১ জানুয়ারি ২০২৬) বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই বহিষ্কারাদেশ জারি করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা