চলতি বছরের শুরুতেই নতুন চলচ্চিত্রের ঘোষণা দিতে যাচ্ছেন আলোচিত অভিনেত্রী পরীমণি। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী ছোটগল্প শাস্তি অবলম্বনে নির্মিতব্য এই সিনেমায় তার সঙ্গে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। চলচ্চিত্রটি পরিচালনা করছেন নির্মাতা লিসা গাজী।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (১৯ জানুয়ারি) রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নির্মাতা। সেখানে প্রধান দুই অভিনয়শিল্পী উপস্থিত থাকার কথা রয়েছে।
এ প্রসঙ্গে নির্মাতা লিসা গাজী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে সিনেমাটি নির্মাণ করা হচ্ছে। পরীমণি ও চঞ্চল চৌধুরীর পাশাপাশি আরও কয়েকজন অভিনয়শিল্পী এতে যুক্ত থাকবেন। আনুষ্ঠানিক ঘোষণার দিন বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, গেল বছর পরীমণি ব্যক্তিগত ও পেশাগত নানা ইস্যুতে আলোচনায় থাকলেও তার অভিনীত নতুন কোনো সিনেমা মুক্তি পায়নি। ‘ডোডোর গল্প’ নামের একটি চলচ্চিত্রের শুটিং শেষ হলেও মুক্তির বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। পাশাপাশি ‘গোলাপ’ নামের আরেকটি সিনেমার ঘোষণা এলেও শুটিং শুরু হয়নি।
অন্যদিকে, চঞ্চল চৌধুরী বর্তমানে ব্যস্ত সময় পার করছেন পরিচালক তানিম নূর-এর নির্মাণাধীন চলচ্চিত্র বনলতা এক্সপ্রেস নিয়ে। এর আগে একই পরিচালকের উৎসব সিনেমায়ও প্রশংসিত অভিনয় করেছেন তিনি।
রবীন্দ্রনাথের সাহিত্যকর্মের চলচ্চিত্র রূপায়ণে এই নতুন উদ্যোগ দর্শকমহলে বিশেষ আগ্রহ সৃষ্টি করবে বলে মনে করছেন