• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হরিপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাটে শিশুকে বেধড়ক মারধর, থানায় মামলা কুড়িগ্রামে চারদিন ব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি মেলা ও জেলা ফল মেলার উদ্বোধন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য সলঙ্গায় মাদক বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে সচেতনতামুলক উঠান বৈঠক শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সিরাজ উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ কক্সবাজারের করিম গ্রেপ্তার ‎সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত যাদুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়ে জিংক সমৃদ্ধ ধান নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ১০৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

গোলাম মুক্তাদির সবুজ , দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১৫৮ Time View
Update : শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬

169

দুপচাঁচিয়া উপজেলার ঐতিহ্যবাহী তালোড়া আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ১০৮তম প্রতিষ্ঠা বার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৬ জানুয়ারি) দিনব্যাপী আয়োজনের মধ্যে ছিল ম্যারাথন, বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল।সকালে জাতীয় সংগীত ও ম্যারাথনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। সকাল ১০টায় বিদ্যালয় চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে তালোড়া বাজার এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম টুটুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মোকলেছার রহমান, অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক সেরাজুল হক খন্দকার, তালোড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌর চন্দ্র দাস, তালোড়া পৌর বিএনপির সাবেক সভাপতি আবু হোসেন সরকার আবুল, তালোড়া চাউল কল মালিক সমিতির সাবেক সভাপতি আলহাজ্ব নূরে আলম চৌধুরী পারভেজ, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি আবু হেলাল, শহীদ লিটন স্মৃতি সংসদের সভাপতি আল মুত্তাকিন মুরাদ প্রমুখ।বক্তারা বিদ্যালয়ের গৌরবময় ইতিহাস, শিক্ষা বিস্তারে এর ভূমিকা এবং ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও দেশ-জাতির কল্যাণ কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা