• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

গুলিবিদ্ধ হাদি: সুস্থতা কামনায় রংপুর জেলা ছাত্রশিবিরের দোয়া মাহফিল

মোছাদ্দেক সৈকত, গংগাচড়া, রংপুর প্রতিনিধি / ১৪৩ Time View
Update : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫

155

 

রাজধানীতে হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা ওসমান হাদির দ্রুত সুস্থতা কামনায় রংপুর জেলা ছাত্রশিবিরের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে গঙ্গাচড়া উপজেলা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণাকালে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি চালিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে তিনি মাথায় গুলিবিদ্ধ হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে ওসমান হাদি ছিলেন অগ্রসারির একজন সাহসী কর্মী। তার সুস্থতা শুধু পরিবারের জন্য নয়, বরং দেশ ও জাতির জন্যও গুরুত্বপূর্ণ।

বক্তারা আরও বলেন, এ হামলার সঙ্গে জড়িত প্রত্যক্ষ ও পরোক্ষ সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা নায়েবুজ্জামান, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিজওয়ানুল হক, রংপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হামিদুর রহমান, জেলা শিবিরের অর্থ সম্পাদক হানিফুর রহমান স্বাধীন, সাহিত্য সম্পাদক আকাইদ ইসলাম, গঙ্গাচড়া উপজেলা সভাপতি সাহেব আলী, উপজেলা সেক্রেটারি নাজমুল ইসলামসহ স্থানীয় নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন রংপুর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি হামিদুর রহমান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা