• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হলেন লাক্স সুন্দরী সোহানিয়া

সামসুজ্জামান সুমন (কিশোরগঞ্জ)নীলফামারী প্রতিনিধি / ৬৬ Time View
Update : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫

73

নীলফামারীর কিশোরগঞ্জে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে সাবেক লাক্স সুন্দরী তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে পদায়ন করা হয়েছে। এর আগে তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) সমন্বয় ও সংসদ বিভাগে দায়িত্ব পালন করছিলেন।

সর্বশেষ গত সোমবার (১ ডিসেম্বর) জন প্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে বদলি করা হয়। তবে বৃহস্পতিবার তার যোগদানের কথা থাকলেও তিনি যোগদান করেন নি বলে জনিয়েছেন কিশোরগঞ্জ উপজেলার উপ-প্রশাসনিক কর্মকর্তা মুকুল ইসলাম।

তিনি বলেন, তানজিয়া আঞ্জুম সোহানিয়াকে নতুন ইউএনও হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল। বৃহস্পতিবার তিনি যোগদানের কথা ছিল। কিন্তু করেননি; শুনেছি তিনি লাক্স তারকা ছিলেন।

জানা গেছে, সোহানিয়া ২০১০ সালে চ্যানেল আই লাক্স সুপারস্টার প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। সেখানে তিনি সেরা দশের তালিকায় নির্বাচিত হয়েছিলেন। শুধু তাই নয়, পুরস্কার জিতে নেন ক্লোজআপ মিস বিউটিফুল স্মাইল ক্যাটাগরিতেও। এরপর শোবিজে কিছু কাজ করেছেন তিনি। তবে নিয়মিত ছিলেন না। পড়াশোনার ব্যস্ততায় নিজেকে গুটিয়ে রেখেছিলেন।

সোহানিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের এই ছাত্রী লাক্স সুন্দরী ৩৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে গেজেটপ্রাপ্ত হন। ২০১৯ সালের ২০ মার্চ প্রকাশিত সরকারি প্রজ্ঞাপনে তিনি ক্যাডার হিসেবে নিয়োগের সুপারিশপ্রাপ্ত হন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সামনে রেখে দ্বিতীয় ধাপে ৭৭ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে নীলফামারী জেলার ৬ উপজেলার মধ্যে তিনটিতে আনা হয়েছে রদবদল।

সেই পরিবর্তনের অংশ হিসেবেই কিশোরগঞ্জ উপজেলায় ইউএনও হিসেবে দায়িত্ব পান তানজিয়া আঞ্জুম সোহানিয়া।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা