• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

দুপচাঁচিয়ায় ড্রাইভার একতা সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক ও শপথ

গোলাম মুক্তাদির সবুজ , দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি / ১২৮ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

138

দুপচাঁচিয়া মেইলবাসস্ট্যান্ড ড্রাইভার একতা সমিতির নব নির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ২৯নভেম্বর শনিবার বিকালে মেইল বাসস্ট্যান্ড এলাকায় এক আলোচনা সভা বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি রাসেল মন্ডল এর সভাপতিত্বে ও হুমায়ন ফরিদ সোহেলের পরিচালনায় অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আব্দুল মহিত তালুকদার। প্রধান আলোচনের বক্তব্য রাখেন বগুড়া আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিন্টু খান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, উপজেলা যুবদলের আহবায়ক আফছার আলী। অ্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত কমিটির সভাপতি রতন আলী ড্রাইভার, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর মন্ডল ড্রাইভার, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ড্রাইভার প্রমুখ। আলোচনা শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করার উপজেলা ট্রাক মালিক সমিতির সভাপতি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস। আলোচনা সভা শেষে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। এসময় ড্রাইভার একতা সমিতির নবনির্বাচিত সদস্য ও সাধারণ সদস্যগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা