• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন

হরিপুর সীমান্তে বিজিবির অভিযানে মালিকবিহীন ১৮ বোতল ফেনসিডিল উদ্ধার

নয়ন হোসেন, ঠাকুরগাঁও প্রতিনিধি / ৬৪ Time View
Update : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫

68

 

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ভারতীয় সীমান্তসংলগ্ন ৩৪৬/১৪ আর সীমানা পিলার এলাকা থেকে মালিকানাবিহীন অবস্থায় ভারতীয় ফেনসিডিলের একটি চালান উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় গোপালপুর গ্রামের পুকুরপাড়ে বিশেষ তল্লাশি অভিযানের মাধ্যমে মোট ১৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত দিয়ে মাদক চোরাচালানের একটি দল ভারতীয় ফেনসিডিল বাংলাদেশে আনতে পারে—এমন গোপন তথ্যের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের এক পর্যায়ে পুকুরপাড়ে পরিত্যক্ত অবস্থায় একটি ব্যাগ থেকে ফেনসিডিলের বোতলগুলো উদ্ধার করা হয়। তবে মাদক চোরাচালানকারীরা বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য হরিপুর থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা