• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

শেরপুরে “লার্ন টু আর্ন” প্রকল্পের প্রশিক্ষণ সমাপনীতে ১৪ জন তরুণ–তরুণীকে ল্যাপটপ বিতরণ

শেরপুর বগুড়া প্রতিনিধি / ২১২ Time View
Update : মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫

230

 

বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে “লার্ন টু আর্ন (Learn to Earn)” প্রকল্পের প্রশিক্ষণ সমাপনী ও ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান। মঙ্গলবার (১১ নভেম্বর) বিকাল সাড়ে ৫ টায় শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে প্রোগ্রেস থ্রু ইনোভেশন (PI) সোসাইটি।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাঈদ শেখের সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহামুদুল হাসান, শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জয়নুল আবেদীন, গবেষক ড. শমল্লা আমিরুল হক ও প্রোগ্রেস থ্রু ইনোভেশন সোসাইটির নির্বাহী পরিচালক এটিএম কামরুজ্জামান।

প্রকল্পে অংশ নেয় ১৪ জন তরুণ–তরুণী, যাদের মধ্যে ১১ জন নারী। তিন মাসব্যাপী প্রশিক্ষণে তারা তথ্যপ্রযুক্তি, ইংরেজি যোগাযোগ ও সফট স্কিল বিষয়ে দক্ষতা অর্জন করেন। তাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সহায়ক হিসেবে সমাপনী অনুষ্ঠানে ল্যাপটপ এবং সার্টিফিকেট প্রদান করা হয়।

এসময় প্রধান অতিথি মনজুরুল আলম তার বক্তব্যে বলেন, “লার্ন টু আর্ন প্রকল্প তরুণদের আত্মনির্ভর হতে সহায়তা করছে। আজকের এই ল্যাপটপগুলো হবে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের হাতিয়ার।”

আয়োজকেরা জানান, প্রোগ্রেস থ্রু ইনোভেশন সোসাইটি একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা সুবিধাবঞ্চিত তরুণদের প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কাজ করছে। সংস্থাটি বিশ্বাস করে— “সুযোগ পেলে প্রতিটি তরুণই নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে।”

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা