• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

শিবগঞ্জে আলেম-ওলামাদের সাথে ধানের শীষের প্রার্থী মীর শাহে আলমের মতবিনিময়

সোহেল রানা,শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি / ১৩৪ Time View
Update : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

144

 

বগুড়ার শিবগঞ্জ উপজেলার সকল কওমী, হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পরিচালক এবং আলেমদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার সংসদ সদস্য প্রার্থী মীর শাহে আলম। মঙ্গলবার (২৮ অক্টোবর) উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত মতবিনিময় সভায় আলেমদের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে মীর শাহে আলম বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ইসলামের পতাকা উঁচিয়ে দেশের ধর্মপ্রাণ জনগণের হৃদয়ে স্থান করে নিয়েছেন। তাঁরই আদর্শে অনুপ্রাণিত হয়ে জনাব তারেক রহমান ইসলাম ও মুসলিম উম্মাহর কল্যাণে কাজ করছেন। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় গেলে ইসলামের খেদমতে আরও বড় পরিসরে কাজ করা হবে।
এসময় পবিত্র ইসলামের অপব্যখ্যা ও অবমাননা যেন জামায়াত না করতে পারে এজন্য আলেম সমাজকে সচেতন থাকার আহবান জানান।
সভায় আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির উপদেষ্টা মাস্টার আব্দুর রাজ্জাক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক নজরুল ইসলাম, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মোস্তাফিজার রহমান রাজা ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম।

এছাড়া আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উথলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার হারুনুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল, উপজেলা কৃষকদলের সভাপতি জহুরুল ইসলাম ঠান্ডু, সিনিয়র সহ-সভাপতি ও কিচক ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফছার আলী, শিবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম, আলিয়ারহাট ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুস ছালাম, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, মোকামতলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেছুর রহমান খলিফা প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৬৮ টি কওমী মাদ্রাসার দায়িত্বশীল আলেম-ওলামারা উপস্হিত ছিলেন। তারা সবাই আগামী নির্বাচনে ইসলামের পক্ষের শক্তি ধানের শীষ মার্কার পক্ষে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেন। মতবিনিময় শেষে জিয়া পরিবারের জন্য মহান আল্লাহ’র দরবারে মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা