• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

র‌্যাব পরিচয়ে মুরগী বোঝাই কাভার্ডভ্যান ডাকাতি, গ্রেফতার ২

রাজবাড়ী জেলা প্রতিনিধি / ৮৪ Time View
Update : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

91

রজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে র্যাব পরিচয়ে মুরগি বোঝাই কাভার্ডভ্যান ডাকাতির সাথে জড়িত দুই আসামিকে কাভার্ডভ্যান সহ গ্রেফতার করেছে পুলিশ।
আজ শনিবার (২৫ অক্টোবর) বেলা ১ টার দিকে রাজবাড়ীর সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল প্রেস ব্রিফিং এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন- মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত চাঁদ মিয়ার ছেলে মো: জুয়েল ওরফে সানি (৪০) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুরের নওহাটার ফারুক মিয়ার ছেলে লিমন মিয়া (৩২)।
পুলিশ জানায়, আসামিরা গত মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাংশা মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় র্যাবের পোশাক পরে ঠাকুরগাঁও এর বীরগঞ্জ থেকে ফরিদপুরগামী সোনালি মুরগিবোঝাই কাভার্ডভ্যান থামায়। পরে আসামিরা কাভার্ডভ্যানের চালক ও সহযোগীদের মুখবেঁধে ফেলে। পরে আসামিদের কাছে থাকা মাইক্রো বাসে উঠিয়ে পাংশা আজিজ সরদার মোড় থেকে আবার কুষ্টিয়ার দিকে নিয়ে যায়। তবে মুরগিবোঝাই কাভার্ডভ্যানটি ফরিদপুর হয়ে বরিশালের দিকে চলে যায়। ভোর রাতে আসামিরা কাভার্ডভ্যানের চালক ও সহযোগীদের কুষ্টিয়ার ভাদালিয়া মোড় এলাকায় ফেলে যায়।
কাভার্ডভ্যানের মালিক পর দিন এ ঘটনায় পাংশা মডেল থানায় মামলা দায়ের করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকার আশুলিয়া থানার পলাশবাড়ী বাজার থেকে মো: জুয়েল ওরফে সানি কে গ্রেফতার করে। তার দেয়া তথ্য মতে গোপালগঞ্জ থেকে লিমন মিয়াকে গ্রেফতার করা হয়। পরে লিমন দেয়া তথ্য অনুযায়ী ডাকাতি হওয়া কাভার্ডভ্যানটি বরিশালের রুপাতলি থেকে উদ্ধার করা হয়।
সহকারী পুলিশ সুপার তাপস কুমার পাল বলেন, গ্রেফতার হওয়া মো: জুয়েল ওরফে সানি ও লিমন মিয়ার বিরুদ্ধে দুইটি করে ডাকাতিসহ ৪ টি করে মামলা রয়েছে। তারা পেশাদার ডাকাত। এ ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
প্রেস ব্রিফিং এর সময় সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) দেবব্রত সরকার ও পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহম্মদ সালাউদ্দিন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা