• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
গাইবান্ধায় অর্থ আত্মসাতের মিথ্যা অপবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন গাইবান্ধায় মাদকের অভয়ারণ্য রুখতে প্রশাসনের চরম ব্যর্থতা যুক্তরাষ্ট্রে আশ্রয় পেতে ভুয়া সমকামী পরিচয়ের অভিযোগ, উদ্বেগ বিশেষজ্ঞদের রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন

কালী পূজা উপলক্ষে নীলফামারীর কিশোরগঞ্জে পূজা মণ্ডপ পরিদর্শন করলেন আলহাজ্ব আব্দুল গফুর সরকার

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ৮৯ Time View
Update : বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

97

 

শারদীয় দুর্গোৎসবের পর নীলফামারীর কিশোরগঞ্জে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে শ্যামা পূজা ও দীপাবলি উৎসব। এই উপলক্ষে মঙ্গলবার রাতে উপজেলার বড়ভিটা, রনচন্ডী, গাড়াগ্রাম ইউনিয়নে বিভিন্ন কালী পূজা মণ্ডপ পরিদর্শন ও পূজার্থীদের সাথে মতবিনিময় করেছে নীলফামারী-৪ আসনে বিএনপির প্রার্থী ও সৈয়দপুর রাজনৈতিক জেলার বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গা পূজার শুভেচ্ছা জানান।
তিনি বলেন, পূজামণ্ডপ পরিদর্শন করছি-কারণ আপনাদের পূজার আনন্দ উৎসবে আমরাও শামিল হতে চাই। আপনাদের সুখে-দুঃখে নিজেকে সবসময় পাশে রাখতে চাই। বাংলাদেশের ঐতিহ্য কালচার কৃষ্টি,সংস্কৃতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা বাঙালি জাতি, সবাই মিলেমিশে বসবাস করতে চাই। এই বাংলাদেশের নাগরিক আপনারা ও আমরা। এটা স্বাধীন দেশ হিন্দু-মুসলিম সমান অধিকার।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন।

এসময় উপস্থিত ছিলেন যুবদলছাত্রনেতা পলাশ,ইউনিয়ন
বিএনপি নেতা জামিল হোসেন, সাইফুল ইসলাম, শহিদুল ইসলাম, রাজিউল ইসলাম বাবু,যুবদলের নেতা খোকন,মহিলা নেত্রী মারুফা বেগম,শোভা রানীসহ
বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মী।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা