• রবিবার, ০৩ মে ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
উল্লাপাড়ায় নবজাতকের মরদেহ উদ্ধার পীরগঞ্জে আগুন ও ঝড়ে ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ শিবগঞ্জে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত দুপচাঁচিয়ায় সাংবাদিক রায়হানের মাতার ইন্তেকাল গাইবান্ধায় হীরালাল বাঁশফোড়ের ওপর হামলাকারীর গ্রেফতার ও শাস্তির দাবিতে মানববন্ধন পলাশবাড়ীতে আগাম বৃষ্টির তাণ্ডব পানির নিচে ধান, দিশেহারা নিম্নাঞ্চলে কৃষকরা পলাশবাড়ী শহর আধুনিকায়নের ব্যাপক পরিকল্পনা থাকলেও বাস্তবায়নে ধীরগতি বগুড়ার শেরপুরে অবৈধভাবে সেচ নলকূপের লাইসেন্স বাতিল ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখার অভিযোগ ‎ জনতা ব্যাংক পিএলসি পলাশবাড়ী শাখা নতুন ভবনে ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন গোবিন্দগঞ্জে ২০০ পিস ইয়াবাসহ আটক ১,পলাতক এর বিরুদ্ধে মামলা

জনগণের অধিকার পুনরুদ্ধারে মাঠে নেমেছে বিএনপি—শেরপুরে হারেজ

শেরপুর বগুড়া প্রতিনিধি / ১১১ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

119

 

বগুড়ার শেরপুর উপজেলার কুষুম্বি ইউনিয়নে পড়শী গ্রামে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে ২১ অক্টোবর ২০২৫ ইং এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শেরপুর উপজেলা শাখা এবং উপজেলার সকল অঙ্গ ও সহযোগী সংগঠন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় বিএনপি নেতা শাহ আলাম পান্না। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য কে এম মাহবুবার রহমান হারেজ।
প্রধান অতিথির বক্তব্যে কে এম মাহবুবার রহমান হারেজ বলেন, তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা শুধু একটি রাজনৈতিক অঙ্গীকার নয়, এটি হলো জাতির মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের সুস্পষ্ট রূপরেখা। এই দফাগুলোর সফল বাস্তবায়নের মাধ্যমে দেশে জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে, সুশাসন নিশ্চিত হবে এবং দুর্নীতি ও স্বৈরাচারের অবসান ঘটবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমবায় দল শেরপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মুসফিকুর রহমান পলাস, সিমাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম মুকুল, সমবায় দল শাহাবন্দেগী ইউনিয়নের সভাপতি মোঃ মৃদুল হাই, সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল,
নবীন দল কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও শেরপুর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ রনি খন্দকার
বগুড়া জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম জাকির হাসান
এবং শেরপুর উপজেলা ছাত্রদলের নেতা শেখ মুহাম্মাদ রুহান রহমান।
বক্তারা বলেন, বিএনপি আজ ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছে না; বরং দেশের জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে দৃঢ়ভাবে অবিচল রয়েছে। তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি হলো দেশের পুনর্গঠন ও জনগণের মুক্তির রূপরেখা। তারা আরও বলেন, প্রতিটি গ্রাম, মহল্লা ও ইউনিয়নে এই দফাগুলোর বার্তা পৌঁছে দিতে হবে, যাতে জনগণ উপলব্ধি করতে পারে বিএনপির এই আন্দোলন ক্ষমতার জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য।
বৈঠকের শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা