• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

বাড়িতে লুটের পর প্রবাসীর স্ত্রী-ছেলেকে কুপিয়ে হত্যা

বগুড়া প্রতিনিধি / ৮৮ Time View
Update : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

62

 

 

বগুড়ার শিবগঞ্জে নৃশংস হত্যাকাণ্ডে কুপিয়ে হত্যা করা হয়েছে প্রবাসীর স্ত্রী ও ছেলেকে। মঙ্গলবার সকালে উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে তাদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন—কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম (৪০) ও ছেলে ইমরান হোসেন (১৮)।

পুলিশ জানায়, সোমবার গভীর রাতে দুর্বৃত্তরা বাড়িতে প্রবেশ করে মা-ছেলেকে কুপিয়ে হত্যা করে। সকালে স্বজনরা জানালা দিয়ে মরদেহ দেখে পুলিশকে খবর দেন। পরে পিবিআইয়ের ক্রাইম সিন টিম ঘটনাস্থল পরিদর্শন করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

স্বজনদের দাবি, দুর্বৃত্তরা বাড়ি থেকে একটি মোটরসাইকেল, নগদ অর্থ ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার লুট করেছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান বলেন, “হত্যাকাণ্ডের সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে। নিহতদের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। দ্রুত দায়ীদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা