• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
হরিপুরে সাপের কামড়ে স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাটে শিশুকে বেধড়ক মারধর, থানায় মামলা কুড়িগ্রামে চারদিন ব্যাপী কৃষি প্রযুক্তি, পুষ্টি মেলা ও জেলা ফল মেলার উদ্বোধন কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, আটক গবাদিপশুসহ নানা চোরাচালানি পণ্য সলঙ্গায় মাদক বাল্যবিবাহ ইভটিজিং প্রতিরোধে সচেতনতামুলক উঠান বৈঠক শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সিরাজ উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ কক্সবাজারের করিম গ্রেপ্তার ‎সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত যাদুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়ে জিংক সমৃদ্ধ ধান নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

“সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে নারীদের রাজনীতিতে আসতে হবে” ——- কুড়িগ্রামে এবি পার্টির কেন্দ্রীয় নেত্রী শিলা

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ৯৯ Time View
Update : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

74

 

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন মূলনীতির ভিত্তিতে অধিকার ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কুড়িগ্রামে আমার বাংলাদেশ (এবি) মহিলা পার্টির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টায় কুড়িগ্রাম পৌরসভার সবুজ পাড়াস্থ দলের কার্যালয়ে আমার বাংলাদেশ (এবি) মহিলা পার্টির কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, এবি পার্টির কেন্দ্রীয় কমিটির নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের এবি যুব পার্টির সদস্য সচিব শাহিনুর আক্তার শিলা।

অনুষ্ঠানে সভাপতি হিসেবে বক্তব্য দেন, কুড়িগ্রাম এবি পার্টি জেলা কমিটির আহবায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন। বিশেষ অতিথি হিসেবে কুড়িগ্রাম এবি পার্টির মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ হীরা বেগম, সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল, সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, যুগ্ম সদস্য সচিব মোঃ আলমগীর হোসেন, অর্থ সম্পাদক পনির আহমেদ, শ্রম বিষয়ক সম্পাদক আইয়ুব আলী, প্রচার সম্পাদক শফিকুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় কমিটির নারী উন্নয়ন বিষয়ক সহ-সম্পাদক শাহিনুর আক্তার শিলা বলেন, নারীদের জীবন সংগ্রামের। নারীরা ঘরে বসে থাকলে চলবে না। সমাজের উন্নয়নে, দেশের উন্নয়নে নারীদের রাজনীতিতে আসতে হবে।

তিনি আরও বলেন, আমার জীবনেও প্রতিকূলতা ও প্রতিবন্ধকতা ছিল। আমি সেসব প্রতিবন্ধকতাকে ডিঙিয়ে এবি পার্টিতে এসেছি। এবি পার্টি একটি আদর্শ রাজনৈতিক দল। দায় ও দরদের রাজনীতি করার জন্য নারীদের এবি পার্টিতে আসার আহবান জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা