• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

নেকমরদ বিদ্যালয়ের পুকুরে ঝুঁকিতে শিক্ষার্থী

নয়ন হোসেন,ঠাকুরগাঁও প্রতিনিধি / ৮৩ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

64

 

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নের ভবানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিদিন মৃ ত্যু ঝুঁকি নিয়ে ক্লাস করছে। বিদ্যালয়ের খেলার মাঠেই রয়েছে গভীর পুকুর, যা হয়ে উঠেছে শিক্ষার্থীদের জন্য বিপজ্জনক।

এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয় ১৯৮৫ সালে।প্রতিষ্ঠিত এ বিদ্যালয় জাতীয়করণ হয় ২০১৩ সালে। বিদ্যালয়টিতে বর্তমানে প্রধান শিক্ষকসহ চারজন শিক্ষক-শিক্ষিকা। এই শিক্ষক শিক্ষিকাই ৬৩ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন। তবে বিদ্যালয়ে যাওয়ার জন্য সড়ক নেই, সরু আইল ধরে যেতে হয় শিক্ষার্থীদের।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান জানান, মাঠে পুকুর থাকার কারণে শিশুদের খেলাধুলা সম্ভব হয় না। বর্ষাকালে পুকুরটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। তাই দ্রুত পুকুর ভরাটে উপজেলা প্রশাসনের উদ্যোগ কামনা করেন তিনি।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম জানান, তিনি বিদ্যালয় পরিদর্শন করেছেন এবং মাঠের বিষয়ে আলোচনার পর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।

শিক্ষার্থীদের প্রাণের ঝুঁকি কাটাতে মাঠের পুকুরটি দ্রুত ভরাটের দাবি জানিয়েছেন এলাকাবাসী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা