বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়ার শেরপুর উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।
এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত এ কর্মসূচিতে শতাধিক রোগী চিকিৎসা সেবা নেন।
ক্যাম্পের উদ্বোধন করেন বগুড়া-৫ ও ৬ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজের ছেলে এবং শেরপুর উপজেলা ও বগুড়া জেলা বিএনপির সদস্য আসিফ সিরাজ রব্বানী।
উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বগুড়া জেলা বিএনপির উপদেষ্টা শফিকুল আলম তোতা, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. পিয়ার উদ্দিন, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হিরু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদ্দৌলা মামুন, যুগ্ম আহ্বায়ক জাকারিয়া মাসুদসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
মেডিকেল ক্যাম্পটি পরিচালনা করেন সেবা নার্সিং হোমের স্বত্বাধিকারী ডা. মো. শাহ আলী।