• বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বাজারের প্রাণকেন্দ্রেই অগ্রণী ব্যাংক রাখার দাবীতে সলঙ্গায় মানববন্ধন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান অপসারণের দাবিতে দুপচাঁচিয়ায় কলম বিরতি জয়পুরহাট বাসীর জন্য রানা প্রধান ১ হাজার কোটি টাকার উন্নয়ন মেগা প্রকল্প উপহার দিচ্ছেন সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা ইউনিয়ন পরিষদে রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ

সিরাজগঞ্জে অকেজো সিসি ক্যামেরা: অপরাধ নিয়ন্ত্রণে চ্যালেঞ্জ

জলিলুর রহমান জনি, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৯০ Time View
Update : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

59

 

সিরাজগঞ্জ শহরে অপরাধ নিয়ন্ত্রণে সিসি ক্যামেরার অকার্যকারিতা নিয়ে দিন দিন উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে। অপরাধ দমনে সিসি ক্যামেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, কিন্তু সিরাজগঞ্জ শহরের অধিকাংশ সিসি ক্যামেরা দীর্ঘদিন ধরে অকেজো অবস্থায় পড়ে থাকার কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। এতে করে অপরাধীরা সহজেই অপরাধ সংঘটিত করে যাচ্ছে।

স্থানীয় পুলিশ জানায়, অপরাধীরা প্রায়শই অপরাধ করার আগে সিসি ক্যামেরাগুলো ভেঙে ফেলার চেষ্টা করে, যাতে তারা দ্রুত শনাক্ত না হয়। পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘যখন সিসি ক্যামেরা সক্রিয় থাকে, তখন আমাদের অপরাধীদের শনাক্ত করা সহজ হয়। কিন্তু ক্যামেরাগুলো অকেজো থাকায় আমাদের কাজ কঠিন হয়ে পড়ছে।’

শহরের বিভিন্ন স্থানের সিসি ক্যামেরাগুলো নষ্ট অবস্থায় রয়েছে। বিশেষ করে এসএস রোড, মুজিব সড়ক, কড়িতলা ও বাজার স্টেশন এলাকার ক্যামেরাগুলো অকেজো হয়ে আছে। জেলা পুলিশের তথ্যমতে, ২০২১ সালে শহরের ৬৫টি পয়েন্টে ১০০টি ক্যামেরার একটি কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার চালু করা হয়েছিল। তবে বর্তমানে বেশিরভাগ ক্যামেরা অকেজো।

স্থানীয় বাসিন্দা জুয়েল জানান, ‘সিসি ক্যামেরা না থাকায় শহরে চুরি-ছিনতাই বেড়েছে। ক্যামেরা থাকলে পুলিশ দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনতে পারত।’ একইভাবে, স্থানীয় ব্যবসায়ী নোমান, ‘ব্যাংকের কাছাকাছি এলাকায় ছিনতাইকারীরা সুযোগ নেয়, মাঝে মাঝে মোটরসাইকেলও চুরি হয়।’

এই পরিস্থিতিতে পুলিশ সুপার ফারুক হোসেন জানান, ‘সিসি ক্যামেরা থাকলে অপরাধীদের শনাক্ত করা সহজ হয়। আমরা জেলা প্রশাসক ও পৌরসভার সাথে আলোচনা করেছি, যাতে সিসি ক্যামেরাগুলো নতুন করে স্থাপন করা যায়।’

সিরাজগঞ্জ শহরের এই পরিস্থিতি শুধু আইনশৃঙ্খলা বাহিনীর জন্য নয়, বরং সাধারণ মানুষের জন্যও উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। শহরের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর করার জন্য দ্রুত সিসি ক্যামেরাগুলো সচল করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা