• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুরে শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি সিরাজ উন্নত পুষ্টিচর্চার প্রসারের জন্য স্বাস্থ্যকর শিশু প্রতিযোগিতা অনুষ্ঠিত বগুড়ায় ২ হাজার ইয়াবাসহ কক্সবাজারের করিম গ্রেপ্তার ‎সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএমের অপসারণ দাবিতে উল্লাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত যাদুরাণী বালিকা উচ্চ বিদ্যালয়ে জিংক সমৃদ্ধ ধান নিয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুড়িগ্রাম সীমান্তের শূন্যরেখায় ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ৯ জনের মানবেতর দিন যাপন বালিয়াডাঙ্গীতে সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশের সচেতনতামূলক সমাবেশ পীরগঞ্জে উপজেলায় সরকার ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন

বদলগাছীতে “জুলাই ৩৬” স্মরণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

সিজান সিদ্দিকী, নওগাঁ প্রতিনিধি / ৩২৪ Time View
Update : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

52

 

বদলগাছীতে নাবিল এন্টারপ্রাইজের উদ্যোগে “জুলাই ৩৬” স্মরণে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বেলা ১১:০০ টায় বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী পাবলিক লাইব্রেরীর সভাপতি এস এম জাকিতুল্যাহ।
এবং গেস্ট অফ অনার এস এম ইউনুসার রহমান, সাবেক অধ্যক্ষ বদলগাছী সরকারি কলেজ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি এমদাদুল হক দুলু এবং বদলগাছী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারী। সম্মানিত অতিথিদের ফুল দ্বারা বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোজাফ্ফর হোসেন (উকিল)। এস এম নাবিল মেহ্জার সঞ্চালনা এবং সঙ্গীত শিল্পী সিজান সিদ্দিকী বিশেষ সহযোগিতায় এবং রবিউল, হিমেলের সার্বিক সহযোগিতায় প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার উদ্বোধন লগ্নে অতিথিগণ তাদের বক্তব্যের মাধ্যমে জুলাইয়ের তাৎপর্য নিয়ে আলোচনা করেন এবং এমন সুন্দর অনুষ্ঠানের উদ্যোগের জন্য আয়োজক নাবিল মেহ্জাকে বাহবা প্রদান করেন।

প্রতিযোগিতাটিতে অংশগ্রহণ করে বদলগাছী সরকারি মডেল পাইলট হাইস্কুলের ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা