• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

সাদুল্লাপুরে দল পরিবর্তন: যুবলীগ সদস্য থেকে যুবদলের সাধারণ সম্পাদক হলেন হাসানুজ্জামান রহমান

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ১৪০ Time View
Update : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

100

 

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ১ নং রসুলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে রাজনৈতিক অঙ্গনে বড় ধরনের চমক সৃষ্টি করেছেন যুবলীগের এক সক্রিয় সদস্য। ওয়ার্ড যুবলীগের সদস্য হিসেবে দীর্ঘদিন রাজনীতি করে আসা হাসানুজ্জামান রহমান সম্প্রতি দলীয় অবস্থান পরিবর্তন করে নতুন রাজনৈতিক যাত্রা শুরু করেছেন।
দলীয় সূত্রে জানা গেছে, যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার পরও নানা কারণে তিনি দীর্ঘদিন ধরে হতাশ ও ক্ষুব্ধ ছিলেন। স্থানীয় নেতৃত্বের কোন্দল, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় উপেক্ষা এবং বিভিন্ন অভ্যন্তরীণ সমস্যার কারণে তিনি সংগঠনের সঙ্গে দূরত্ব তৈরি করেন।
অবশেষে চলতি মাসের ৫ আগস্টের পরবর্তী সময়ে তিনি বিএনপির সঙ্গে যোগাযোগ করেন। একাধিক বৈঠক ও আলোচনা শেষে আওয়ামীপন্থী রাজনীতি থেকে সরে দাঁড়িয়ে বিএনপির সহযোগী সংগঠন যুবদলে যোগদানের সিদ্ধান্ত নেন। দলীয় নেতাদের আস্থা অর্জন করে অল্প সময়ের মধ্যেই তিনি রসুলপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন।
এমন হঠাৎ রাজনৈতিক পালাবদলকে ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষক ও স্থানীয় নেতারা বলছেন, ক্ষমতাসীন দলের সক্রিয় সদস্য থেকে সরাসরি বিরোধী শিবিরের শীর্ষ পদে ওঠা নিঃসন্দেহে ব্যতিক্রমী ও সাহসী সিদ্ধান্ত।
কেউ কেউ মনে করছেন, আওয়ামীপন্থী রাজনীতিতে প্রত্যাশিত মূল্যায়ন না পাওয়াই ছিল তার দল পরিবর্তনের অন্যতম কারণ। অন্যদিকে, বিএনপি ঘনিষ্ঠ মহল বলছে, তিনি যুবদলকে আরও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা রাখবেন।
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনের দ্বারপ্রান্তে। এ অবস্থায় হাসানুজ্জামান রহমানের মতো সক্রিয় কর্মীদের দলবদল আগামী দিনে আরও দেখা যেতে পারে। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে এটি যুবদলকে নতুনভাবে সংগঠিত ও সক্রিয় করতে সহায়ক হবে বলে আশা করছেন নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা