• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
পলাশবাড়ীতে নিউরন নার্সিং কোচিংয়ের অভাবনীয় সাফল্য, জাতীয় মেধায় ৭ম ও ৮ম স্থান জয়পুরহাটে ব্যবসায়ীর বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদ: জমি বিরোধ ও চাঁদাবাজির জেরে অপপ্রচারের অভিযোগ কুড়িগ্রামে বিজিবির অভিযানে অর্ধকোটি টাকারও বেশী মুল্যের ভারতীয় মালামাল জব্দ, আটক-২ মানবিকতার পথে রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশন, ৭০০ ব্যাগ রক্তদান ও ১০০০ ডোনারের মাইলফলক স্পর্শ ফুপাতো ভাইয়ের বোতলের আঘাতে মামাতো ভাই নিহত তালোড়াকে উপজেলা হিসাবে বাস্তবায়নের দাবীতে আলোচনা সভা দুপচাঁচিয়ায় সায়েন্স ল্যাব একাডেমিক কোচিং এর এসএসসি প্রস্তুতির ব্যাচের বিদায় সংবর্ধনা উল্লাপাড়াকে চাঁদাবাজ মুক্ত বার্তা দিলেন এমপি রফিক খান “নিরেট বিষাদ” -খ্রীষ্টিনা জ্যোতি মন্ডল গাইবান্ধায় ডেঙ্গু প্রতিরোধে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

ন্যায়-ইনসাফের ভিত্তিতে কল্যাণ রাষ্ট্র গড়তে চায় জামায়াত

শাহ মো মুশফিকুর রহমান,সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: / ২৬৯ Time View
Update : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

52

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ন্যায় ও ইনসাফভিত্তিক একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গাইবান্ধা জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি ও গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু।
শুক্রবার (২২ আগস্ট) সকাল ৮টায় সাদুল্লাপুর উপজেলার  খোর্দ্দকোমরপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে  “সহযোগী শিক্ষা শিবির”  প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু তার বক্তব্যে আরো বলেন,
“আমরা এমন একটি সমাজ গঠন করতে চাই যেখানে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে, দুর্নীতি-অন্যায় বন্ধ হবে এবং মানুষ প্রকৃত কল্যাণ ভোগ করবে। ইসলামই সেই ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার পথ দেখিয়েছে। জনগণের দোয়া ও সহযোগিতা নিয়ে আমরা সে লক্ষ্যেই কাজ করছি।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন শাখার যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার এসএম সামিউল্লাহ সলিল। শিক্ষা শিবিরে দারস পেশ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি প্রভাষক মো. তৌফিকুর রহমান। এসময় বক্তব্য রাখেন সাদুল্লাপুর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুফতি শাফিউজ্জামান সুমন, বায়তুলমাল সম্পাদক মাওলানা লোকমান হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. ইসমাইল হোসেন, সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম রব্বানী রতন, সাবেক উপজেলা ছাত্রশিবির সেক্রেটারি শরিফ আল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খোর্দ্দকোমরপুর ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারি ওমর ফারুক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা