• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
রাতের আঁধারে সড়ক নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ কুড়িগ্রামে ল্যাম্পি স্কিন ডিজিজ বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও ভ্যাকসিন কার্যক্রম অনুষ্ঠিত সড়কবাতি দেখতে ফ্রান্সে যাত্রা’র খবর আংশিক ও বিভ্রান্তিকর : রাসিক একটি বাঁশের কোরল, একটি প্রাণ! শেরপুরে চাচাতো ভাইয়ের হামলায় নিহত ১ বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড

কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উদযাপন

সামসুজ্জামান সুমন কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি / ২৭৯ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

63

 

অভয়াশ্রম গড়ে তুলি’দেশি মাছে দেশ ভরি এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের নিজস্ব পুকুরে মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে
সোমবার বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয় উদ্বোধনী আলোচনা সভা।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা মৎস্য অফিসার আব্দুস সালাম, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রীতম সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা লোকমান আলম, সমাজসেবা অফিসার জাকির হোসেন, সদ্য বিদায় মৎস্য অফিসার মোকাররম হোসেন। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, প্রশাসনিক প্রতিনিধি ও উপজেলার বিভিন্ন এলাকার মৎস্যজীবীরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’—এই প্রতিপাদ্যের বাস্তবায়নের মাধ্যমে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে এগিয়ে আসতে হবে।

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা