• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রাজবাড়ীতে অপহরণের পর মুক্তিপণ দাবি, অপহৃতকে উদ্ধারসহ গ্রেফতার ৫ ঠাকুরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান উপলক্ষে সাংবাদিক সম্মেলন ঠাকুরগাঁওয়ে বারি পেঁয়াজ-৫ বীজ উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত শিবগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ গোবিন্দগঞ্জ বাগদা ফার্ম ভুমি উদ্ধার কমিটির সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কের অগণতান্ত্রিক কর্মকান্ডের প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন, নীলফামারীর সংরক্ষিত আসনে তৃনমুলের ভরসা বিলকিস ইসলাম দুপচাঁচিয়ায় গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের কমিটি বিলুপ্ত \ আহবায়ক কমিটি গঠন দুপচাঁচিয়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ উল্লাপাড়ায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ : ৩০ হাজার টাকা জরিমানা বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদকে শুভেচ্ছা জানালেন কুড়িগ্রাম এবি পার্টির নেতৃবৃন্দ

মাসুদ রানা, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ৯০ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

51

 

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে শুভেচ্ছা জানিয়েছেন কুড়িগ্রাম জেলা এবি পার্টির নেতৃবৃন্দ।

আজ শনিবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর এয়ারপোর্টে আসার পর ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ফুলেল শুভেচ্ছা জানান কুড়িগ্রাম জেলা এবি পার্টির আহবায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন ও সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম জুয়েল।

এসময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা এবি পার্টির সাংগঠনিক সম্পাদক রাজু আহমেদ, অর্থ সম্পাদক পনির উদ্দিন, যুগ্ম সদস্য সচিব আলমগীর হোসেন সহ জেলা নেতৃবৃন্দ।

কুড়িগ্রাম জেলা এবি পার্টির আহ্বায়ক ডাঃ মোঃ নজরুল ইসলাম খাঁন বলেন, দীর্ঘদিন পর আমাদের প্রিয় নেতা এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এর রংপুর বিভাগে পদার্পণে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা নেতার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা