• বুধবার, ০৩ জুন ২০২৬, ০১:২১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
বগুড়ার শেরপুরে সাপের কামড়ে নববিবাহিত বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু শিবগঞ্জে শহীদ জিয়ার শাহাদৎ বার্ষিকি উপলক্ষ্যে যুবদলের উদ্যেগে খাবার বিতরণ ঠাকুরগাঁও এর হরিপুরে নারীর মরদেহ উদ্ধার তোফায়েল আহমেদ মারা গেছেন কীভাবে এলো ফিফা বিশ্বকাপ? এইচএসসি পরীক্ষার আগে কেন্দ্রগুলোকে জরুরি নিৰ্দেশনা দিল ঢাকা শিক্ষা বোর্ড সরকারি অফিসে সময়মতো উপস্থিতি নিয়ে প্রশ্ন, সৈয়দপুরে ৩০ মিনিট থেকে ৩ ঘণ্টা দেরিতে কর্মকর্তা কুড়িগ্রামে নানা আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস পালিত শেরপুরে ক্লাব ৯২-এর ঈদ আড্ডা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জয়পুরহাট চ্যাম্পিয়ন ট্রফি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন

নওগাঁয় ছোট যমুনার পানি ক্রমশ বৃদ্ধি পাচ্ছে

সিজান সিদ্দিকী, নওগাঁ প্রতিনিধি / ২৮১ Time View
Update : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫

79

 

নওগাঁর ওপর দিয়ে প্রবাহিত হওয়া ছোট যমুনা নদীর পানি হঠাৎ বাড়তে শুরু করেছে। আজ (১৫ আগস্ট) নওগাঁ জেলার বদলগাছী উপজেলা পরিদর্শন করলে দেখা যায়, পানি ক্রমশ বেড়েই যাচ্ছে। নদীর ধারে কিছু ফসল পানিতে ডুবে গিয়েছে।
‎এদিকে নওগাঁয় গত বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুরে শহরের লিটন ব্রিজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হতে দেখা গেছে। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নওগাঁ শাখা জানায়, ২৪ ঘণ্টায় নদীর পানি প্রবাহ ধীরে ধীরে বৃদ্ধি লক্ষ্য করা গেছে। টানা বৃষ্টিপাত অব্যাহত থাকলে আগামী ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যে পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

পাউবো নওগাঁর উপসহকারী প্রকৌশলী বিপুল চন্দ্র শিকদার জানান, “দিনাজপুর ও বালুঘাটে বৃষ্টি বেশি হলে দ্রুত পরিবর্তন হতে পারে।
‎তবে বৃহস্পতিবার বৃষ্টি না হওয়ায় পানির প্রবাহ এখনও নিয়ন্ত্রণে থাকলেও পরিস্থিতি দ্রুত পরিবর্তন হতে পারে। আমরা সতর্ক দৃষ্টিতে পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। হঠাৎ পানি বাড়তে থাকায় নদী তীরবর্তী নিম্নাঞ্চলে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে এরই মধ্যে নিরাপদ স্থানে সরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

নওগাঁর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল আউয়াল জানান, “সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে এবং জরুরি সহায়তার জন্য স্থানীয় প্রশাসন প্রস্তুত রয়েছে।”
‎তিনি আরও জানান, “স্থানীয় বাসিন্দা ও সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। নদীর পাশ ঘেঁষে চলাচল না করার পরামর্শ দেওয়া হয়েছে।”

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা