• সোমবার, ২৯ জুন ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

উল্লাপাড়ায় মৎসজীবি সমবয় সমিতির আড়ালে যত দূর্ণীতি

কামরুল ইসলাম,উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ২২৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

50

 

সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের বগুড়া গ্রামে গ্রামের কিছু মৎসজীবিরা একটা সমবয় সমিতি করেন যার নাম বগুড়া মৎসজীবি সমবয় সমিতি। কিন্তু যে বিধিমালা অনুযায়ী এই সমিতি হওয়ার কথা তা অনুসরণ করা হয় নাই। সমিতির মোট সদস্য ২১ জন। কিন্তু সমিতির সভাপতি আওয়ামী লীগ নেতা আমিরুল ইসলাম তার ভাই সাবেক ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম খা ও নুরুল ইসলাম খা এর ছেলে উক্ত ইউনিয়ন জামাতের সাবেক আমির ও বর্তমান সহ সভাপতি হাফেজ মো:শহিদুল ইসলাম তাদের ইচ্ছে মত করে এই সমিতি পরিচালনা করে আসছে।তারা কোনো বিধি মালা না মেনেই সমিতির কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ফেব্রুয়ারিতে একটা টেন্ডারে তারা এই সমিতিতে একটা পুকুর পায়। কিন্তু সেই পুকুর এই দুইজন মিলে বিক্রি করে দিয়েছে বলে অভিযোগ করেন একই সমিতির একাধিক সদস্য। তারা আরো অভিযোগ করে বলেন যে আমরা সমিতির সদস্য, সব সময় সমিতির জন্য যখনই যে কাজ করতে হয় আমরা তা করি কিন্তু যখনই পুকুর পাওয়া হয়ে যায় তখন সমিতির সভাপতি আমিরুল ইসলাম ও তার ভাই আওয়ামীলীগের সাবেক ওয়ার্ড সভাপতি নুরুল ইসলাম খা ও তার ছেলে হাফেজ শহিদুল ইসলাম তাদের ইচ্ছে মত সেই পুকুরের বিনিময়ে অর্থ নিয়ে তা অন্যের কাছে বিক্রি করে দেয় কিন্তু সেই অর্থ আমরা কেউ পাইনা কিছু বললে তারা নানা ভাবে হুমকি প্রদান করে। সমিতির কোন মিটিং তারা করে না ইচ্ছে মত রেজুলেশন করে আমাদের কাছ থেকে সাক্ষর নিয়ে তাদের কার্য হাসিল করে।এবিষয়ে আমিরুল ইসলাম এর সাথে কথা বললে তিনি বলেন সবার সম্মতিতে আমরা সমিতির সকল কার্যক্রম পরিচালনা করে থাকি কিন্তু কেন সমিতির অন্য সদস্যরা এমন অভিযোগ করছে সেটা জেনে সাংবাদিকদের জানানোর কথা থাকলেও এখনো আমিরুল ইসলাম কিছুই জানায়নি।আর আমিরুল ইসলাম পুকুর নিয়ে যে তথ্য আমাদের দিয়েছে সেটা যে মিথ্যা তার প্রমাণ অভিযোগকারী সদস্যরা দিয়েছে।যার ভিডিও ও অডিও ক্লিপ ইতিমধ্যে আমরা হাতে পেয়েছি। এটা উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসান এর কাছে আমরা পাঠাবো তিনি এটার তদন্ত সাপেক্ষ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে আমরা আশা করি।সমিতির ভুক্তভোগী সদস্যরা এই সমিতির নির্বাচনের মাধ্যমে একটা নিরপেক্ষ কমিটির দাবী করেন সেই সাথে তাদের সাথে সকল অনিয়ম হওয়ার বিচার দাবী করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা