• সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

বদলগাছীতে মোবাইল চালাতে নিষেধ করায় অভিমানে স্কুল ছাত্রীর আত্মহত্যা

সিজান সিদ্দিকী / ৬৫১ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

183

 

নওগাঁর বদলগাছীর ৯ম শ্রেণীর ছাত্রী ফারিহা তাছনিম। পড়াশোনার ফাকে ফাকে অতিরিক্ত মোবাইল আশক্তি হয়ে পড়ে। মোবাইলে চাটিং করে। অতিরিক্ত মেবোইল চালানোর কারনে মা বকাঝকা করেছে মেয়ে তাছনিমকে। বাবা থাকে বিদেশ সেও মোবাইল চালাতে নিষেধ করেছে। মা- বাবার উপর অভিমান করে তাছনিম গ্যাসবড়ি খেয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সন্ধ্যা রাতে উপজেলার নাজিরপুর গ্রামে। গ্রামের স্থানীয় লোকজন জানায় ঐ গ্রামের সহিদুল ইসলামের মেয়ে ৯ম শ্রেণীর ছাত্রী ফারিহা তাছনিম বুধবার সন্ধ্যায় তার সাথীদের সঙ্গে খেলাধুলা করছিল। এ সময় তার পেট যন্ত্রনা করছিল তখন সে বলে উঠে আলুর বস্তায় রাখা গ্যাস বড়ি খেয়েছে সে, তাকে বাচাও। সঙ্গে সঙ্গে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করলে অবস্থার অবনতি দেখা দিলে রাজশাহী নেওয়ার পথে সে মারা যায়। মেয়ের শোকে মা শম্পা বেগম মানষিক ভারসাম্য হারিয়েছে। বাবা সহিদুল বিদেশে। এলাকাবাসী জানায় কিভাবে ছেলে মেয়ে মানুষ করবেন তারা শাসনও মানেনা। খবর পেয়ে থানা অফিসার ইনচার্জ মো, আনিছুর রহমান সংগীয় ফোর্স নিয়ে নিজেই ঘটনাস্থল পরিদর্শন করে। কারো কোন অভিযোগ না থাকায় লাশ সৎকারের জন্য পরিবারের নিকট হস্তান্তর করে। মল্লিকপুর হাইস্কুলের প্রধান শিক্ষক মো, মাসুদ আলম জানান,” ফারিহা তাছনিম খুব ভালো ছাত্রী ছিল, ক্লাসে তার রোল ৯। সে এভাবে ভুল করবে মানতে পারছিনা।” থানা অফিসার ইনচার্জ মো, আনিছুর রহমান জানান, “মোবাইল আশক্তির কারনে বকাবকি করেছে। অভিমান করে গ্যাস বড়ি খেয়ে আত্মহত্যা করেছে। অভিযোগ না থাকায় পরিবারের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে। থানায় ইউডি মামলা হয়েছে।”

 


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা