• সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
শেরপুর পূজা উদযাপন পরিষদের নতুন আহ্বায়ক কমিটি গঠন: শ্যাম আহ্বায়ক, কৃষ্ণ যুগ্ম আহ্বায়ক কুড়িগ্রামে আটক করা ২ বস্তা ভারতীয় কিটক্যাট চকলেট ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি কর্মীর বিরুদ্ধে শিবগঞ্জে যুব উন্নয়ন ক্লাবের ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত শিবগঞ্জে পবিত্র আশুরা উপলক্ষে শোক মিছিল ও মাতম ঠাকুরগাঁওয়ে কমিউনিটি সেন্টারের পাশে যুবকের মরদেহ উদ্ধার। কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিক মুজাহিদ এর মতবিনিময় সভা কুড়িগ্রাম জেলা উন্মুক্ত দাবা চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন অনুষ্ঠিত “যমুনায় বিলীন শতবর্ষী বিদ্যালয়, বাঁধের টিনের চালায় চলছে পাঠদান” বগুড়ার শেরপুরে ‘তৌহিদী জনতা’র কালিমার পতাকা মিছিল শুক্রবার পবিত্র জুম্মা ও আশুরা দিন

২৬ বছর ধরে এমপিও বঞ্চিত সলঙ্গা মহিলা কলেজ

জি এম স্বপ্না, স্টাফ রিপোর্টার / ১৭৩ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

104

ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্মৃতিবিজড়িত সিরাজগঞ্জের সলঙ্গা থানা সদরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে নারী শিক্ষার এক স্বপ্ন— সলঙ্গা মহিলা কলেজ। ১৯৯৯ সালে কয়েকজন বিদ্যানুরাগীর উদ্যোগে প্রতিষ্ঠিত এই কলেজটি দীর্ঘ দুই যুগ ধরে নারীদের উচ্চশিক্ষার আশার প্রদীপ জ্বালিয়ে রেখেছে। তবে ২৬ বছর পেরোলেও প্রতিষ্ঠানটি এখনো এমপিওভুক্ত হয়নি।

২৫ জন শিক্ষক-কর্মচারী ও প্রায় ৩০০ শিক্ষার্থী নিয়ে কলেজটির যাত্রা অব্যাহত রয়েছে। এ পর্যন্ত ২৪টি ব্যাচ পাস করেছে এবং ফলাফলও সন্তোষজনক। কিন্তু এমপিওভুক্ত না হওয়ায় শিক্ষক-কর্মচারীদের জীবন চলছে মানবেতরভাবে। ২০১৩ সাল থেকে বারবার আবেদন ও আন্দোলন সত্ত্বেও এখনো সরকারিভাবে কোনো অনুমোদন মেলেনি।

“এমপিওভুক্তির জন্য দুইবার আবেদন করেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। শিক্ষক-কর্মচারীরা বেতন ছাড়া দিন কাটাচ্ছেন, অনেকেই অন্য চাকরির সুযোগ হারাচ্ছেন। তবুও আমরা ছাত্রছাত্রীদের জন্য লড়ে যাচ্ছি।” — মো. মমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ

শিক্ষকেরা জানান, মাসের পর মাস বেতন না পেলেও তারা নিয়মিত ক্লাস নিচ্ছেন। তাদের একমাত্র লক্ষ্য— এলাকার মেয়েদের শিক্ষার আলো পৌঁছে দেওয়া। স্থানীয়দের মতে, এই কলেজটি শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং নারী মুক্তির সিঁড়ি। এটি বন্ধ হয়ে গেলে সলঙ্গা ও আশপাশের এলাকায় নারী শিক্ষায় বড় ধাক্কা লাগবে।

২৬ বছরের পুরনো এই স্বপ্ন এখন সরকারের একটি স্বাক্ষরের অপেক্ষায়। স্থানীয়দের জোর দাবি— অতিদ্রুত সলঙ্গা মহিলা কলেজকে এমপিওভুক্ত করে নারী শিক্ষার অগ্রযাত্রা অব্যাহত রাখা হোক।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা