• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
বিশ্বের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান কুড়িগ্রামে মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত দুপচাঁচিয়ায় ডিএস কেজি মাদ্রাসায় বার্ষিক সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত কৃষক কার্ডের মাধ্যমে নতুন অগ্রযাত্রার সূচনা: ড. তিতুমীর সিরাজগঞ্জে “খেলাঘর” শিশুদের প্রাণবন্ত উৎসবে নববর্ষ উদযাপন কুইজ, কবিতা ও চিত্রাঙ্কণে মাতলো সৈয়দপুর; পহেলা বৈশাখে ‘সততসঞ্চারী’র অনুষ্ঠান দুপচাঁচিয়ায় সাকসেসফুল স্টুডেন্টস এসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ বাংলা নববর্ষ উপলক্ষে দুপচাঁচিয়ায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ মেলা উল্লাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন কিশোরগঞ্জে গ্ৰামীন সাঁজে জাঁকজমক পূর্ণ বৈশাখী শোভাযাত্রা

দুপচাঁচিয়ায় জামায়াতে ইসলামীর সমাবেশ ও গণমিছিল

গোলাম মুক্তাদির সবুজ / ১২৭ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

45

বাংলাদেশ জামায়াতে ইসলামী দুপচাঁচিয়া উপজেলা শাখার আয়োজনে গত ৫আগস্ট মঙ্গলবার বিকেলে সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ৫আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাবেশ ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ ওমর আলীর সভাপতিত্বে ও সেক্রেটারী কেএম হেলালুল ইসলাম এবং সহকারী সেক্রেটারী ফরিদ উদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমীর সাবেক অধ্যক্ষ মাওঃ আব্দুল হক সরকার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা জামায়াগের সহসেক্রেটারী মাওঃ মিজানুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য মাওঃ মমতাজ উদ্দীন, মাওঃ হাফেজ নূর খন্দকার, জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের, সাবেক আমীর মুনছুর আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল গনি মন্ডল, উপজেলা জামায়াতের নায়েবী আমীর বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম প্রমুখ। এসময় উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের প্রধান শেখ হাসিনা সহ তার দোসরদের এই বাংলার জমিনে বিচার করতে হবে। তবেই ৫আগস্টের গণঅভ্যুত্থানে শহীদদের আত্মা শান্তি পাবে। সমাবেশ শেষে এক বিশাল গণমিছিল উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে। সন্ধ্যায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দুপচাঁচিয়া উপজেলা শাখার উদ্যোগে জুলাই ডকুমেন্টারী প্রদর্শন করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা