প্রাণের জাগরণ তুমি আলোর দিশারী, উর্ধ্বশিরে তুমি বরেণ্য, তুমি অজেয়, তুমি নব শতকের পাঞ্জেরী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়ন পরিষদের আয়োজনে এসএসসি-২০২৫ কৃর্তি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে (২৯ জুলাই ) বড়ভিটা ইউনিয়ন পরিষদের সামনে এক উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ।
এ অনুষ্ঠানে হোসাইন মো: সেলিমের সঞ্চালনায় প্রধান অতিথি মোহাম্মদ নায়িরুজ্জামান তিনি উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের এখন পরিশ্রম করার সময়। সময়কে কাজে লাগাতে হবে। সময় থাকতে পড়ালেখায় মনোযোগী হতে হবে। সরকার লাখ লাখ শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই দিচ্ছে। সরকার শিক্ষার ক্ষেত্রে ব্যাপক উন্নয়নমূলক কাজ করে যাচ্ছে। এছাড়া তিনি শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ের পরামর্শ ও উপদেশমূলক কথা বলেন। ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের অংশীদার হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দীপঙ্কর রায়,
চেয়ারম্যান আলহাজ্ব ফজলার রহমানসহ আরও অনেকে।
এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষকবৃন্দ,অভিভাবকসহ শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে কৃর্তি শিক্ষার্থীদেরকে ক্রেস্ট ও পুরস্কার প্রদান করা হয়।